বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড ছাত্রদলকে ‘টোকাই’ বলার প্রতিবাদ, রায়হান সিরাজীর বিরুদ্ধে গংগাছড়ায় বিক্ষোভ শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড লাইসেন্স নেই, পরীক্ষার রিপোর্টে গরমিল: সেই মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি লালমনিরহাটে শিক্ষক সামলান সন্তান, ক্লাস নেন নৈশপ্রহরী; প্রতিবাদে শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ! লালমনিরহাটে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক
উচ্চ আদালতের রায়ের আগে প্রাথমিক বৃত্তিতে কিন্ডারগার্টেন নিয়ে সমাধান নেই

উচ্চ আদালতের রায়ের আগে প্রাথমিক বৃত্তিতে কিন্ডারগার্টেন নিয়ে সমাধান নেই

তাহমিনা আক্তার,ঢাকা: পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা সাম্প্রতিক পরিপত্রে তাদের অন্তর্ভুক্ত না করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কর্তৃপক্ষ। কারণ, ইতোমধ্যে বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সমাধান হবে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকল্প)। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। পরে শিক্ষক প্রতিনিধিরা মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন।

কর্মসূচিতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মো. রেজাউল হক। তিনি বলেন, দেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান চালিয়ে যাচ্ছে। এসব প্রতিষ্ঠানে প্রায় এক কোটির বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়া আট লাখের বেশি শিক্ষক-শিক্ষিকা ও দেড় লাখেরও বেশি কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অথচ একটি বৈষম্যমূলক পরিপত্র জারি করে তাদের বঞ্চিত করা হয়েছে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সাক্ষর রেখেছে। এর পরও হঠাৎ করে তাদের বাইরে রাখা অন্যায় ও অযৌক্তিক।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন খাতের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। তারা একক কণ্ঠে দাবি জানান, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে পরিপত্র বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। অন্যথায় এই খাতের সঙ্গে যুক্ত কোটি মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

এদিকে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “উচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় এখনই কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। আদালতের রায়ের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com