বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধে ধস; কমছে পানি বাড়ছে দূভোর্গ

তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধে ধস; কমছে পানি বাড়ছে দূভোর্গ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ও রংপুর জেলার সংযোগ সড়কের মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর পশ্চিম পাশে সেতু রক্ষা বাঁধের প্রায় ৬০ মিটার এলাকা ধসে পড়ছে। এতে প্রায় ৬৫ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোত বাঁধের গায়ে সরাসরি আঘাত করায় এ ধস দেখা দিয়েছে।

এদিকে বন্যার পানি কমে গেলেও মানুষের দুভোর্গ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে গো-খাদ্যর খুবেই সংকট দেখা দিয়েছে।পাশাপাশি নদীর ভাঙ্গণ বেড়ে গেছে বলে জানিয়েছেন তিস্তা পাড়ের লোকজন।

শুক্রবার ভোর থেকে তিস্তা, সানিয়াজান ও দুধকুমার নদের পানি কমতে শুরু করেছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে শুক্রবার দুপুর ১২ টায় পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে রয়েছে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
বাধেঁর ওই ধসে লালমনিরহাট-রংপুর সড়কে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ঝুঁকিতে পড়েছে। পাশাপাশি আশপাশের অন্তত তিনটি গ্রামের ৭ শত পরিবারের বসতভিটা ও কৃষিজমি সরাসরি ভাঙনের হুমকিতে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা দ্রুত মেরামত না হলে বাঁধের সঙ্গে সেতুও ক্ষতিগ্রস্ত হতে পারে, যা দুই জেলার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে।

স্থানীয় বাসিন্দা মনসুর উদ্দিন বলেন, গত দুই বারের বন্যায় বাঁধের ক্ষতি হলেও কর্তৃপক্ষ কোনো সংস্কার কাজ করেনি। এবারের বর্ষায় পানি বাড়তেই একের পর এক সিসি ব্লক তলিয়ে যাচ্ছে। নিচে গভীর গর্ত তৈরি হয়ে ভাঙন আরও ভয়াবহ হচ্ছে।’

মহিপুরের কৃষক পনির উদ্দিন হক বলেন, এই বাঁধ দ্রুত ঠিক না করলে সেতু ভেঙে যেতে পারে। সেতু ক্ষতিগ্রস্ত হলে আমাদের গ্রামে স্থায়ী জলাবদ্ধতা হবে, জমি বালুচরে ঢেকে যাবে, চাষাবাদ বন্ধ হয়ে যাবে।

আরেক কৃষক মোহর আলী বলেন, ‘বাঁধ রক্ষা ছাড়া আমাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই। বসতভিটা ও সেতু রক্ষা করতে হলে এখনই উদ্যোগ নিতে হবে।’

রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, বাঁধের কিছু সিসি ব্লক ধসে গেছে। বাঁধ পুরোপুরি ভেঙে পড়া ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার প্রস্তুতি চলছে। পানি কমে গেলে পূর্ণাঙ্গ সংস্কার শুরু হবে।

চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করায় অনেকে সরকারি রাস্তা, বাঁধ ও উঁচু স্থান থেকে ঘরে ফিরছেন। তবে কিছু পরিবার এখনো নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

লালমনিরহাটের বাগডোরা এলাকার কৃষক সেকেন্দার আলী বলেন, পানি কমায় আমন ধান ও সবজিখেত বাঁচানো গেছে। তবে চলতি মাসে তিনবার তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় তিন দফা বন্যায় দুর্ভোগ পোহাতে হয়েছে। গ্রামের রাস্তা-ঘাট এখনো ডুবে থাকায় চলাচল কষ্টকর হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, বৃষ্টিপাত ও উজানের ঢল না থাকায় পানি দ্রুত কমছে। ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার নিচে থাকায় তিস্তার পানি দ্রুত সরে যাচ্ছে, ফলে তিস্তাপাড়ের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com