বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

রংপুর অফিস: টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টি এবং ঢলের কারণে নদীর পানি বেড়েছে। চর এবং নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
তিস্তার পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এর মধ্যে রয়েছে খগাগড়িবাড়ী, খালিশা চাপানি, পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী, গড়াবাড়ী, গোলমুন্ডা, শেলাইমারী এবং কৈইমারী ইউনিয়নের বেশ কিছু এলাকা। এসব এলাকার মানুষজন বন্যার আশঙ্কায় রয়েছেন।

তিস্তার পানি বৃদ্ধির প্রভাব লালমনিরহাটের হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলাতেও পড়েছে। এসব এলাকার নদীবেষ্টিত চর ও গ্রামগুলোতে হাঁটুপানি জমেছে। অনেকেই তাদের গবাদিপশু ও জরুরি জিনিসপত্র নিয়ে উঁচু জায়গায় সরে যাচ্ছেন।

ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, মঙ্গলবার পানি বিপৎসীমার নিচে থাকলেও বুধবার সকাল থেকে তা ৪-৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি আরও খারাপ হতে থাকায় ব্যারাজের সব স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com