বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় বিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষকদের কর্মসূচি; বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নিলেন ইউএনও দ্বিতীয় স্ত্রীর মিথ্যা মামলায় হয়রানির শিকার নুরে আলম বেপারি জুলাই আদর্শিক জাগরণের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে লড়াই শিখিয়েছে: জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগ ফেসবুকে মাহিরুলে মুখোশ উম্মোচন! ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা লালমনিরহাটে ভোগদখলীয় জমি জবরদখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ (জকসু) নির্বাচনে রংপুর বিভাগের একমাত্র ছাত্রদল সমর্থিত প্রার্থী লালমনিরহাটের আজিজুল হাকিম আকাশ গ্রেড উন্নীতকরণে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস অবস্থান ধর্মঘট
কারাগারে বন্ধুকে গাজা সরবরাহকালে আরেক বন্ধু আটক

কারাগারে বন্ধুকে গাজা সরবরাহকালে আরেক বন্ধু আটক

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামিকে গাঁজা সরবরাহ করতে গিয়ে হাতেনাতে আটক হয়েছেন মো. জিয়াউর রহমান জিয়া (৩৫) নামে এক যুবক। তিনি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কারাগারে গাঁজা সরবরাহের সময় জিয়াউর রহমানকে আটক করে কারারক্ষীরা। পরে তাকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হানের নেতৃত্বে জিয়াউর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বিষয়টি নিশ্চিত করেবলেন, ‘জিয়াউর রহমান নামে এক যুবক কারাগারের মধ্যে তার সাজাপ্রাপ্ত বন্ধুকে গাজা সরবরাহ কালে তাকে হাতেনাতে আটক করে কারারক্ষীরা। পদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এই জেলাকে মাদকমুক্ত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com