বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন পরীক্ষা, আসছে বড় পরিবর্তন

শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন পরীক্ষা, আসছে বড় পরিবর্তন

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন নিয়মে আর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এই পরিবর্তন বাস্তবায়নের জন্য একটি নতুন বিধি প্রণয়ন করা হয়েছে, যা বর্তমানে অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অনুমোদন মিললে শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন বিধিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে শূন্য পদের দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। উদাহরণস্বরূপ, যদি শূন্য পদ ৫০ হাজার হয়, তাহলে ভাইভায় অংশ নেবেন এক লাখ প্রার্থী।

এছাড়া, চূড়ান্ত ফলাফলও দেওয়া হবে শূন্য পদের ভিত্তিতে। মোট শূন্য পদের তুলনায় ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষক নিয়োগে প্রার্থীদের বয়স গণনা করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী। বয়স নির্ধারণে আলাদা কোনো তারিখ ধরা হবে না।

এ কারণে, বিজ্ঞপ্তি প্রকাশের দিনে যদি কোনো প্রার্থীর বয়স ৩৪ বছর ১১ মাস হয়, তিনিও আবেদন করে চাকরির সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন।

এদিকে বুধবার (১৩ আগস্ট) ১৯তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন।

সভার বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘১৯তম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল। এ নিয়োগের সিলেবাস, পরীক্ষা পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com