বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, একমাত্র বিএনপিই মানুষের পাশে থাকে: তারেক রহমান জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো করবে, বললেন মার্কিন কূটনীতিক
ধেয়ে আসছে বন্যা, ডুবতে পারে দেশের ৮ জেলা

ধেয়ে আসছে বন্যা, ডুবতে পারে দেশের ৮ জেলা

স্টাফ রিপোর্টার: বৃষ্টিপাত বেড়ে দেশের আটটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। মঙ্গলবার (১২ আগস্ট) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন সতর্কতা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারতের গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার স্থানসমূহে সামগ্রিকভাবে স্বাভাবিক অপেক্ষা অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর ফলে মূলত দেশের গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল বাড়ার উল্লেখযোগ্য প্রবণতা পরিলক্ষিত হয়। আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের পরিপ্রেক্ষিতে আগামী দুদিন বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানের অববাহিকার অনেক স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা পরে হ্রাস পেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের পরিপ্রেক্ষিতে ১২ থেকে ১৪ আগস্ট অথবা সন্নিহিত সময়ে বাংলাদেশের রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে ভারতের সিকিম, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আসাম প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বর্ণিত অঞ্চলে স্থানভেদে তিন দিনে সর্বমোট ২০০-২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

১৪ আগস্টের মধ্যে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বাড়তে পারে। এই সময়ে উক্ত নদীসমূহের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।

এদিকে গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল ধীর গতিতে বেড়েছে। গঙ্গা নদীর পানির সমতল আগামী তিন দিন (১৫ আগস্ট ৯টা পর্যন্ত) স্থিতিশীল থাকতে পারে এবং ১৫ আগস্টের পর থেকে পরবর্তী ১২ দিন (২৭ আগস্ট পর্যন্ত) হ্রাস পেতে পারে।

যমুনা ও গঙ্গার মিলিত প্রভাবে আগামী চার দিন (১৬ আগস্ট ১টা পর্যন্ত) পদ্মা নদীর পানির সমতল বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময় রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পরে ১৯ আগস্টের পর থেকে ২৭ আগস্ট পর্যন্ত ওই নদীসমূহের পানির সমতল ধীরগতিতে হ্রাস পেতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com