বিজ্ঞাপন:
এনসিপিসহ ১৬ দল ইসির প্রাথমিক যাচাইয়ে পাশ করেছে

এনসিপিসহ ১৬ দল ইসির প্রাথমিক যাচাইয়ে পাশ করেছে

অনলাইন ডেস্ক::নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশে আমজনগণ পার্টিসহ ১৬টি দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এবার হবে মাঠ পর্যায়ের তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ইসি একটি সূত্র একাত্তরকে এই তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিক অন্য ১৫টি দলের নাম জানা যায়নি।

এর আগে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন করা এনসিপিসহ ১৪৪টি দল। তাদের সবগুলো প্রাথমিক বাছাইয়ে ফেল করে। ফলে সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দেয় ইসি।

নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়াও কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশকিছু নিয়ম কানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাইয়ে এসব নিয়ম কানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়।


নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর সেই দলগুলোর তথ্যাবলী সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় কমিশন। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ দেয় ইসি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com