বিজ্ঞাপন:
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ

গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক::গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নং প্লাটফর্মে ইঞ্জিনসহ ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্টের ভুলের কারণে ব্রডগেজ লাইনে ট্রেনের ইঞ্জিন আর কোচ লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান বলেন, ইঞ্জিনসহ দুই-তিনটা কোচ লাইনচ্যুত হয়েছে। বর্তমানে এ জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com