বিজ্ঞাপন:
 
পঞ্চগড়ের বোদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ের বোদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মজনু হোসেন,স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ের বোদায় ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ের বোদায় জাতীয় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানের কাছে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।


উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা ও তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ওষুধ রাখার দায়ে পঞ্চগড়ের বোদায় ৩ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


শনিবার (৯ আগস্ট ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পঞ্চগড়ের বোদা বাজার এলাকায় তদারকি অভিযানে জননী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে টেকনিশিয়ান না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে ক্লিনিক্যাল ইন্সট্রুমেন্ট রাখা, তাপমাত্রা সংরক্ষণ ছাড়াই ল্যাব পরিচালনার দায়ে ২০ হাজার , ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কে ৩ হাজার এবং তাপমাত্রা সংরক্ষণ না করে ওষুধ রাখা, সৌজন্য স্যাম্পল ওষুধ রাখার দায়ে তিথি ফার্মেসী কে ৩ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিদপ্তর ঠাকুরগাঁও জোনের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ দৌলা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বোদা বাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একিই সাথে আমরা ভোক্তাদের সচেতনতার সহিত পণ্য দ্রব্য ক্রয়সহ নাগরিক সেবা নিতে পরামর্শ দিয়েছি। জনস্বার্থে ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে।

এসময় ভোক্তা অধিকার ঠাকুরগাঁও জোনের সহকারী পরিচালক এ এস এম মাসুদ উদ দৌলার নেতৃত্বে বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com