বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রধান শিক্ষক বরখাস্ত শিশু ধর্ষণ মামলায় ৮ বছর ধরাছোঁয়ার বাইরে, গোপনে জাবি ছাত্রীদের ছবি তুলে আটক যুবদল নেতা রংপুরের তারাগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি ও কঙ্কাল শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রিকশাচালককে মারধরে বাধা, ঘুষিতে যাত্রীর মৃ’ত্যু সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক, ভিডিও ভাইরাল গাজীপুরে সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি দখল করে অবৈধ দোকান ও বাস কাউন্টার নির্মাণের অভিযোগ অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন ধর্ষণচেষ্টার অভিযোগে সৎবাবা গ্রেপ্তার
প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: ওমান ফেরত এক প্রবাসীকে আনতে গিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির রাস্তার মাথায় তাদের বহনকারী একটি হাইস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানিয়েছেন, ওমান প্রবাসী ব্যক্তিটি বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com