বিজ্ঞাপন:
আ.লীগের হেলমেট ও পেটুয়া বাহিনী ছাত্রজনতাকে গুলি করে হত্যা করেছে

আ.লীগের হেলমেট ও পেটুয়া বাহিনী ছাত্রজনতাকে গুলি করে হত্যা করেছে

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপির ৩ বারের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, আমরা দীর্ঘ ১৭ টি বছর ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছিলাম। গনতন্ত্র পূর্ণউদ্ধার জন্য আন্দোলন করেছিলাম। গত বছর জুলাই-আগষ্টে আমাদের ছাত্র-শ্রমিক জনতা রাজ পথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তখন সকল রাজনৈতিক দল ছাত্রনেতাদের পাশে দাঁড়িয়েছে। যেমনি করে রংপুরের আবু সাইদ ও মুগ্ধ সহ হাজার হাজার ছাত্র-শ্রমিক বাংলার জনতাকে হারিয়েছি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের হেলমেট বাহিনী ও পেটুয়া বাহিনী পাখির মতো ছাত্রজনতাকে গুলি করে হত্যা করেছে। তাদের বিচারের দাবী জানাচ্ছি।

 

‎মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল টার দিকে জুলাই শহীদদের স্মরণে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে একটি বিজয় মিছিলে বের করে চরফ্যাশন শহরের মেইন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ার চত্তরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎নাজিম উদ্দিন আলম বলেন, আওয়ামীলীগ ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের ওপর পাখির মতো গুলি করে হত্যা করেছিলো হাজার হাজার আলেম সমাজকে। আমরা ভুলে যাইনি। এই আওয়ামী লীগ খুনি যেমনি করে রামরাজত্ব কায়েম করতে চেয়েছিলো। শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দূর স্বপ্ন দেখেছিল।

আপনারা জানেন আল্লাহর অসীম রহমতে এই দেশের ছাত্র-শ্রমিক জনতা। গনতন্ত্র হত্যাকারী ভোটের অধিকার যারা করে নিয়েছে। এই হামলাকারী মামলাকারী, এই চোর, ভোট- ডাকাত। তাদেরকে আমাদের ছাত্রজনতা সকলের ঐক্যবদ্ধ ভাবে আমরা তাকে বিতাড়িত করেছি। নির্লজ্জ বেহায়ার মতো আজকের এই ৫ই আগষ্ট শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে একটি স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। গ্রহনযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ভোটে অংশগ্রহণ করবে। মানুষ ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবে।

‎এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাবেক দপ্তর সম্পাদক মাওঃ রফিক আছলামী ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ ,বিএনপি নেতা প্রভাষক গোলাম আক্তার মইন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাজি রিয়াজ সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলি মর্তুজা মালতিযা প্রমুখ।

‎এছাড়াও চরফ্যাশন উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com