বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী
মান-অভিমান ভুলে কাছে এলেন শাকিব-বুবলী

মান-অভিমান ভুলে কাছে এলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক: ২০১৮ সালে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর।

বিয়ের দুই বছর পর থেকেই নায়ক-নায়িকার মাঝে দূরত্বের সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে যেটা ক্রমাগত বাড়তে থাকে। এরপর শাকিব খান একাধিক সাক্ষাৎকারে জানান, বুবলীর সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই। তবে সন্তানের মা হিসেবে যোগাযোগ রয়েছে। এর বেশি কিছু নয়।

অন্যদিকে বুবলী দাবি করেন, শাকিব খান তার সন্তানের বাবা ও বর্তমান স্বামী। তাদের মাঝে মনমালিন্য রয়েছে, তবে বিচ্ছেদ হয়নি।

এসবের মাঝেই সম্প্রতি মার্কিন মুলুকে উড়াল দেন শাকিব। দেশ ছাড়ার আগে নায়ক জানিয়ে দেন, এবার যুক্তরাষ্ট্রে সন্তান শেহজাদ খান বীরকে সময় দেবেন তিনি।

শাকিব সবাইকে জানিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও অনেকটা গোপনেই বুবলীও মার্কিন মুলুকে পাড়ি জমান ছেলে বীরকে সঙ্গে নিয়ে। সেখানে গিয়ে নিউইয়র্কে তিনজনই ঘুরে বেড়াচ্ছেন একসঙ্গে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও তাদের সন্তান বীর।

ছবিগুলো ভাইরাল হওয়ার পরেই রোববার (৩ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শাকিব খানের সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেন বুবলী। যেখানে ছেলেকে সঙ্গে নিয়ে তাদের কাটানো সুন্দর কিছু মুহূর্ত ফুটে উঠেছে।

শুধু তাই নয়, বুবলীর ছবিগুলোতে স্পষ্ট— সকল মান-অভিমান ভুলে আবারও কাছাকাছি এসেছে ঢালিউডের জনপ্রিয় এই তারকা জুটি।

জানা গেছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন শাকিব-বুবলী দম্পতি।

এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। সে সময়েই এই তারকা বলেছিলেন, আব্রামের মতো বীরকেও তিনি যুক্তরাষ্ট্রে নিয়ে আসবেন। মেগাস্টার তার কথা কথা রেখেছেন। অপু-জয়ের পর বুবলী-বীরকে নিয়েও ঘুরে বেড়াচ্ছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com