বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
পঞ্চগড়ের ধান ক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের ধান ক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের দেবীগঞ্জে আমন ধানের ক্ষেত থেকে সুলতানা আক্তার রত্না (২০) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে দেবীগঞ্জ ইউনিয়নের মাঝাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট নমুনা সংগ্রহ করেছে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

তিনি জানান এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এটি একটি হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

পরে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় পরীক্ষার জন্য মরদেহটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে হত্যার পর ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

নিহত তরুণী রত্না ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। তিনি দেবীগঞ্জ মহিলা কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার হাতে মোবাইল ফোনের কাভার ও একটি কাপড়ের ব্যাগ ছিল।

নিহত রত্নার বাবা রবিউল ইসলাম জানান , ‘রত্না রাতে বাড়িতেই ছিল।

রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে ছিলাম। সকালে বাড়ির অদূরে একটি আমনের ধান ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দেবীগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com