বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
কবে বিয়ে করছেন এবার নিজেই জানালেন দীঘি

কবে বিয়ে করছেন এবার নিজেই জানালেন দীঘি

বিনোদন ডেস্ক: এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে সর্বশেষ আলোচনায় আসেন প্রার্থনা ফারদিন দীঘি। যদিও এরপর আর কোনো নতুন সিনেমায় দেখা যায়নি তাকে, তবে সামনে তার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান ব্যস্ততা, মাসিক আয় এবং বিয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা অকপটে জানিয়েছেন এই ঢালিউড অভিনেত্রী।

আপাতত বিয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দীঘি। তিনি বলেন, ‘বিয়ে নিয়ে এখনো ভাবছি না। আরও দশ-পনেরো বছর পর যখন মনে হবে ক্যারিয়ারে যা চেয়েছি সবই অর্জন করেছি, তখন বিয়ের কথা ভাববো।’

সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিত টিকটক ভিডিও তৈরি করেন, বিশেষ করে তার মামার সঙ্গে। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমার ছোটবেলায় নিজের ফোন ছিল না। মামার ফোনে প্রথম টিকটক ডাউনলোড করি। তাকে জোর করেই ভিডিওতে আনি। পরে দেখি মানুষ এটা দেখছে, লাইক করছে। তখন মামাও মজা পেতে শুরু করেন।’

মামার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অনেকে অ্যাসিস্টেন্ট নিয়ে ঘোরে, আর আমি আমার গার্ডিয়ান— মানে মামাকে নিয়েই শুটিংয়ে যাই।’

দীঘি প্রখ্যাত অভিনেতা সুব্রত চক্রবর্তী ও প্রয়াত অভিনেত্রী দোয়েলের মেয়ে। শিশুশিল্পী হিসেবে দীঘি পেয়েছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তিনি কাজ করছেন সিনেমা ও ওয়েব কন্টেন্টে নিয়মিতভাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com