বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
লালমনিরহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিআরটিএ’র রোড শো ও লিফলেট বিতরণ

লালমনিরহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিআরটিএ’র রোড শো ও লিফলেট বিতরণ

মাহবুবুর রহমান,লালমনিরহাট: ‘জুলাই শহীদ দিবস’ ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লালমনিরহাট সার্কেলের আয়োজনে বুধবার (১৬ জুলাই) দিনব্যাপী রোড শো এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে, গত বছরের এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। এই ঘটনার বর্ষপূর্তিতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সারাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও একই কর্মসূচি পালন করা হয়।

লালমনিরহাটে বিআরটিএ সার্কেলের পক্ষ থেকে মোটরযান পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে ট্রাক ও মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ এবং রোড শো অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির মাধ্যমে সড়ক পরিবহন আইন, নিরাপদ সড়ক এবং দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য সামনে রাখা হয়।

এ বিষয়ে মোটরযান পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান বলেন, “সাধারণ মানুষকে সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করা এবং সড়ক দুর্ঘটনা রোধে ভূমিকা রাখাই আমাদের প্রধান উদ্দেশ্য। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আমরা সারা দেশের মতো বিশেষ দিবসগুলোতে নিয়মিতভাবে চালিয়ে যাব।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com