বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ

বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কুরআন শরীফ বিতরণ

কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক:: বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দারুল কুরআন হিফজ মাদ্রাসায় দারিদ্র শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড ফরিং এর দিঘি এলাকাকায় ৮ অক্টোবর ২০২৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠাতা লাভ করে।হারাটি ইউনিয়নে সংগঠনটি হলেও তাদের সামাজিক কার্যক্রম পুরো জেলায় পালন করে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে লালমনিরহাট পৌরসভার (০১) নংওয়ার্ড তালুক খুটামারা বটতলায় “ দারুল কুরআন হিফজ মাদ্রাসায়” পবিত্র কোরআন শরীফ বিতরণ ও শিক্ষকদের জন্য সম্মাননা উপহার প্রদানের এক মানবিক কর্মসূচি পালন করে সংগঠনটি।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিউল আজমসহ সংগঠনের সদস্য মোঃ সামিউল ইসলাম, সাফি,বাদশাসহ অন্যসব সদস্যরা উপস্থিত ছিলেন।

বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ বলেন, পবিত্র কুরআন শরীফ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো জীবন যাপনের পথ নির্দেশনার গ্রন্থ। আমরা চাই এই পবিত্র গ্রন্থ এমন সকল মানুষের হাতে পৌঁছে যাক, যারা আর্থিক সীমাবদ্ধতায় থেকেও জান্নাতের পথে হাঁটতে চায়। আমাদের সংগঠনের সব কাজই মানবিক চেতনার আলোকে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, আজকের এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি একটি বড় বার্তা দিতে, কোরআন শুধু পড়ার জন্য নয়, তা বোঝা এবং জীবনে বাস্তবায়নের জন্য। ইনশাআল্লাহ্, আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং আরও বড় পরিসরে সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত দারুল কুরআন হিফজ মাদ্রাসার পরিচালক মোঃ নুর ইসলাম বলেন , আমাদের শিক্ষার্থীরা অধিকাংশই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। তাদের অনেকেই কোরআন শরীফ কেনার সামর্থ্য রাখে না। আজ বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে তাদের হাতে হাতে কুরআন তুলে দিয়েছে, তা নিঃসন্দেহে একটি মহান ও প্রশংসনীয় কাজ। আমরা এই সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদেরকে আরও বড় পরিসরে মানবিক কাজ করার তাওফিক দেন।

উপস্থিত সবাইকে নিয়ে সংগঠনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে সমাজের শান্তি, শিক্ষার্থীদের সুশিক্ষা ও দেশের কল্যাণ কামনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com