বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
গোবিন্দগঞ্জে নারীকেল চারা বিতরণ: স্বপ্ন-২ প্রকল্পের পরিবেশবান্ধব উদ্যোগ

গোবিন্দগঞ্জে নারীকেল চারা বিতরণ: স্বপ্ন-২ প্রকল্পের পরিবেশবান্ধব উদ্যোগ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নারীদের জন্য টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইএসডিও-স্বপ্ন ২য় পর্যায় প্রকল্পের আওতায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আজহারুল ইসলাম বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দা ইয়াসমিন সুলতানা। স্বাগত বক্তব্য দেন প্রকল্প অফিসার (পিও) লাবণী রানী দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগণ, স্বপ্ন-২ প্রকল্পের ইউনিয়ন ওয়ার্কার মোছাঃ রুমি খাতুন এবং মোছাঃ মরিয়ম আক্তার।

উপজেলা নির্বাহী অফিসার উপকারভোগীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জলবায়ু সহনশীল জীবনধারায় নারীদের ভূমিকায় গুরুত্বারোপ করেন।

স্বপ্ন-২ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার ৫টি উপজেলায় মোট ৩৫টি ইউনিয়নে ৯৮৯ জন উপকারভোগী নারীকে নারীকেল চারা বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ২টি করে মোট ৭০টি নারীকেল চারা সহ সর্বমোট ১০৫৯টি চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দরিদ্র ও প্রান্তিক নারীদের টেকসই জীবিকায়নে সহায়তা প্রদান ও স্থানীয় বাজার ব্যবস্থায় অংশগ্রহণ নিশ্চিত করা।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি, ম্যারিকো এবং সুইডেন দূতাবাসের আর্থিক সহায়তায় বাস্তবায়িত স্বপ্ন-২ প্রকল্পে ইকো-সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।

এ উদ্যোগটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সংরক্ষণে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com