বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
লালমনিরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::অজ মঙ্গলবার ( ১৫ জুলাই) লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সকাল ০৮.০০ ঘটিকায় প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জনাব মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, লালমনিরহাট।


প্যারেড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জনাব জয়ন্ত কুমার সেন, বি-সার্কেল, লালমনিরহাট এবং সহ-অধিনায়ক জনাব মোঃ আব্দুল হাই, পুলিশ পরিদর্শক (সঃ), পুলিশ লাইন্স, লালমনিরহাট এর নেতৃত্বে জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ০৫টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন পুলিশ সুপার, লালমনিরহাট। পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ণ করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। সেই সাথে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের জনগণের সাথে সু-সম্পর্ক বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

এছাড়াও উক্ত প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট’সহ সকল থানার অফিসার ইনচার্জ, সকল ফাড়িঁ ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com