কেফায়েত উল্লাহ::ইট পাথরের ঢাকা মহানগরীর হাতিরঝিল দেখতে ক্যানভাসে আঁকা ছবির মতো। পুরো শহর থেকে আলাদা জ্যামহীন, পরিচ্ছন্ন ফুটপাত, আধুনিক ব্রিজ, লেকের চারধার ঘিরে প্রশস্ত হাঁটার রাস্তা নাগরিকের মন ভুলিয়ে দেয় যানজটের বিরক্তিকর ঢাকাকে। ধনুকের মতো আঁকা বাঁকা বিশাল লেককে কেন্দ্র করে ১৬ কিলোমিটার রাস্তা এই স্থাপনায়। চারটা বড় ও চারটা ছোট ব্রিজ এবং পথচারীদের জন্য রয়েছে অসংখ্য বসবার বেঞ্চ। হাতিরঝিল পুরোটাই যেন সবুজ দিয়ে ঘেরা। ব্রিজগুলোর গায়ের সবুজ গুল্ম চার পাশের গাছ, লেক আর প্রাকৃতিক বিশুদ্ধ বাতাস, পুরো প্রজেক্টের নয়নাভিরাম দৃশ্য- সব মিলিয়ে হাতিরঝিল আপনাকে এবং আপনার প্রিয়জনদের দেবে নির্মল আনন্দ।

সেই হাতিরঝিল হয়েছিলো উঠতি বয়সী বখাটেদের আড্ডাখানা। ছিলো ছিনতাইকারী, পকেটমারদের আনাগোনা । পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসে ছিনতাইকারীর হাতে সবকিছু খুইয়েছেন অনেক মানুষ। এছাড়াও হাতিরঝিলে বেড়াতে আসা মানুষদের নানাভাবে বিরক্ত করে এক শ্রেণির বখাটে যুবক। তাদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েতেন বেড়াতে আসা মানুষ। প্রায়ই শোনাযেত দায়িত্বরত আনসার কমান্ডার পিসি শাহআলম ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা একই বখাটেদের পাকড়াও করে থাকে।

আনসার বাহিনীর কমান্ডার শাহ আলম দায়িত্ব গ্রহনের পর থেকে হাতিরঝিলকে হকার মুক্ত এবং অপরাধমুক্ত রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করছেন। তাঁর দক্ষ নেতৃত্বে হাতিরঝিলে হকারদের দৌরাত্ম্য বন্ধ করে একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্য এগিয়ে চলেছে আনসার টিম।
শুধু হকার দখলদারিত্বই নয়, হাতিরঝিলকে মাদক মুক্ত রাখতে দৃঢ় পদক্ষেপ নিয়েছেন শাহ আলম ও তাঁর সহকর্মীরা। নিয়মিত অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ এবং মাদক সেবনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করছেন তারা।

স্থানীয়রা জানিয়েছেন, শাহ আলমের নেতৃত্বে হাতিরঝিলে অনেকটাই শৃঙ্খলা ও স্বস্তি ফিরে এসেছে। টহলরত আনসার সদস্যরা প্রতিনিয়ত নিরাপত্তা নিশ্চিত করছেন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন।
সাধারণ মানুষের চলাচলের জায়গা দখলমুক্ত করে, বিশেষ করে নারী ও শিশুরা যেন নিরাপদে সময় কাটাতে পারে এই লক্ষ্যে কাজ করছেন তারা। এছাড়া হাতিরঝিলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় আনসার সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এভাবে আনসার বাহিনীর কার্যকরী অভিযান অব্যাহত থাকলে হাতিরঝিল আরও বেশি নিরাপদ, সুন্দর ও সকলের জন্য আনন্দদায়ক বিনোদনের স্থান হিসেবে গড়ে উঠবে।
রাজউকের হাতিরঝিল প্রকল্পের মনিটরিং সেল থেকে জানানো হয়েছে, হাতিরঝিল প্রকল্পে আনসার বাহিনীর কামান্ডার শাহ আলম যোগদানের পর থেকে এলাকায় যানযট নেই বললেই চলে, অপরাধ দমনেও রয়েছে তার বিচক্ষণতা, সকল বিষয় তাৎক্ষণিক আমাদের যোগাযোগ করে যথাযথ আইনের প্রয়োগেও তার বিচক্ষণতা অসাধারণ।
Leave a Reply