বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
চাঁদাবাজি ও বিচারহীনতার আগ্রাসন, রাজপথে লালমনিরহাটের ছাত্রসমাজ

চাঁদাবাজি ও বিচারহীনতার আগ্রাসন, রাজপথে লালমনিরহাটের ছাত্রসমাজ

লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশে সংঘটিত চাঁদাবাজি, সন্ত্রাস ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লালমনিরহাটে মানববন্ধন করেছে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” লালমনিরহাট জেলা শাখা।

শনিবার (১২ জুলাই) বিকাল ৪টায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোলচত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য শাকিল।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেইন সুমন, লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জোবায়েল শাহদাৎ জীবন, কালীগঞ্জ উপজেলার ছাত্র প্রতিনিধি আলমগীর হোসেন ও সদস্য সচিব হামিদুর রহমান।

বক্তারা বলেন,“এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতা ও প্রভাবশালী চাঁদাবাজদের দায়মুক্তির ফল। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করি।”

তারা আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। যারা অপরাধ করছে, দল-মত নির্বিশেষে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
মানববন্ধন শেষে ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

খাইরুল ইসলাম/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com