বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর
পঞ্চগড়ে ফুটবল খেলা নিয়ে মামলা,ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ফুটবল খেলা নিয়ে মামলা,ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে,শিশুদের মারামারি ঘটনায় মনসুর আলী নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের টিটিহি পাড়া এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী পরিবার।

এসময় লিখিত বক্তব্যে ভূক্তভোগী মনসুর আলী বলেন,আমার ছেলেসহ এলাকার শিশুরা গত পহেলা জুলাই তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল খেলতে যায়।সেখানে বাকবিতন্ডায় মারামারির ঘটনা ঘটে, স্থানীয় আইনজীবী সনেটের ভাতিজার সাথে। পরে এঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সনেট হোসেন এর লোকজন আমার পরিবারের উপর হামলা করে।

আইনজীবি হওয়ায় ঘটনার পরেরদিন আমাদের উপর আদালতে মামলা দায়ের করে এবং এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারী চৌরাস্তা বাজারে আমার কোটি কোটি কালো টাকা,পঞ্চগড় শহরে চার তলা বাড়ী,ভুমিদস্যুসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করে আইনজীবী সনেটের পরিবার।এছাড়া মামলার ঘটনায় ভূক্তভোগীর পক্ষ থেকে আদালতে কোন আইনজীবীকে শুনানিতে অংশ নিতে দেওয়া হচ্ছে না।সনেট,আল আমিন,আসাদসহ তারা পাঁচ ভাই আইনজীবী বলে হুমকি দিচ্ছে আমাদের। 

এছাড়া ভূক্তভোগীর স্ত্রী কহিনুর বেগম, বোন প্রমিলা বেগম, প্রতিবেশী রাশেদুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

মনছুর আলী সাতমেরা এলাকার কফিল উদ্দিনের ছেলে।সনেট হোসেন রায়পাড়া এলাকার মৃত হুসেন আলীর ছেলে এবং পঞ্চগড় জেলা জজ কোর্টের আইনজীবী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com