বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় সৌরবাতি স্থাপনে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক শিশুকে ধ-র্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়-তানের ধোঁ-কায় পড়ে এটা করেছি কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিল এক শিক্ষার্থী সিজারের তিন দিন পরই এসএসসি পরীক্ষার হলে কুড়িগ্রামের হাওয়া আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ
লালমনিরহাটে ৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করেছে জেলা শিল্প কলা একাডেমি

লালমনিরহাটে ৫ গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করেছে জেলা শিল্প কলা একাডেমি

খাইরুল ইসলাম লালমনিরহাট: সংস্কৃতিচর্চায় বিশেষ অবদানের লালমনিরহাটের পাঁচ গুণী সংস্কৃতিকর্মী পেয়েছেন ‘গুণীশিল্পী সম্মাননা-২০২৪’।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়।

এ বছর নাট্যকর্মী মো. সামসুদ্দোহা বাবু, লোকসংস্কৃতি গবেষক শরণ কুমার বর্মা, তালবাদ্যশিল্পী মুকুল চন্দ্র রায়, কণ্ঠসংগীতশিল্পী শাওন রায় এবং সাংগঠনিক কর্মী সত্যেন্দ্রনাথ রায় সম্মাননা লাভ করেন।

নাট্যকলা, লোকজ সংগীত, তবলা পরিবেশনা, আধুনিক ও দেশাত্মবোধক গানের চর্চা এবং সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলায় দীর্ঘদিন ধরে তাঁদের সক্রিয় ভূমিকা রয়েছে। সম্মাননা পেয়ে শিল্পীরা বলেন—অতীতে অনেক গুণীজন রাজনৈতিক কারণে উপেক্ষিত হয়েছেন, তবে এবারের আয়োজনটি ছিল স্বচ্ছ ও যথার্থ।

অনুষ্ঠানে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি-২০২৫’-এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় জেলার এক কিশোর প্রতিযোগীকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. হাসানুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং সদর উপজেলা চেয়ারম্যান একেএম মমিনুল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

বক্তারা বলেন, গুণীজনদের সম্মাননা শুধু ব্যক্তিগত নয়, এটি জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। নতুন প্রজন্ম এই স্বীকৃতির মাধ্যমে উৎসাহিত হবে।

অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com