বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
রাজনীতিবিদরা চোর হলে সরকারি কর্মকর্তারা মহাচোর: আসাদুজ্জামান রিপন

রাজনীতিবিদরা চোর হলে সরকারি কর্মকর্তারা মহাচোর: আসাদুজ্জামান রিপন

অনলাইন ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন মন্তব্য করেছেন যে, রাজনীতিবিদরা চোর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘মহাচোর’। তিনি অভিযোগ করেন, ১৪ হাজার টাকা বেতনের কর্মচারীও ঢাকা শহরে দুটি বাড়ি বানাচ্ছেন এবং বিদেশে ছেলে-মেয়েকে পড়াচ্ছেন। এই ঘটনায় একজন মন্ত্রী হলে বলে রাজনীতিবিদরা চোর। আপনি যে মহাচোর, সেই কথাটা আপনাকে বলা যাবে না কেন?” তিনি এই ‘মহাচোরদের’ জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে বাদ না দেওয়ার দাবির বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। বিএনপির এই নেতা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি বিতর্কিত নির্বাচনে আমলাতন্ত্র, বিশেষ করে ডিসি, এসপি, ইউএনওরা ‘দিনের ভোট রাতে’ করতে সহায়তা করেছে। তিনি অভিযোগ করেন, এই কর্মকর্তারা এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন এবং অনেকে পদোন্নতির জন্য দৌড়ঝাঁপ করছেন।

তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং প্রশাসনের মধ্যে ‘আওয়ামী লীগের যেসব লোক ঘাপটি মেরে আছে’, তাদেরকে চাকরি থেকে বিতাড়িত করে আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com