বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস

কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:: কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়াই গাছের ভিতরে আগুন জ্বলতে দেখা গেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে আলোচনা সমালোচনা করতে শোনা যাচ্ছে। অনেকে বলছেন, এটা আগুন ধরিয়ে দেয়া হয়েছে আবার কেউ বলছে এটা আল্লাহ প্রদত্ত আগুন। এদিকে সকালে দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নিভাতে ব্যর্থ হয়েছেন।

মঙ্গলবার (১জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে।

এঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে।

এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন আসলে এ আগুন কোথা থেকে আসলো আমরাও বুঝতে পারছিনা।

স্কুল পড়ুয়া শিক্ষার্থী মিষ্টি বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভিতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সাথে এখানে দেখতে এসেছি।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ারসার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নিভানো যায়নি। পরে রেলওয়ে ও বনবিভাগ কে বিষয়টি জানানো হয়েছে এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com