বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ
মহানবী (সাঃ)  কে কটুক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎

মহানবী (সাঃ)  কে কটুক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎

খাজা রাশেদ,লালমনিরহাট::মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে লালমনিরহাটে সম্মিলিত তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে মুসলিম জনতা।



‎মঙ্গলবার (২৪ জুন) বাদ যোহর শহরের কালেক্টরেট মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

‎মিছিলটি শহরের মিশন মোড় হয়ে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থানের  পরে,বিক্ষোভ মিছিল ও সমাবেশে অভিযুক্ত দুই বাবা-ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।



‎জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাদের মৃত্যুদন্ড চেয়ে বিক্ষোভ করে। এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

‎বিক্ষোভ মিছিল ও সমাবেশে  লালমনিরহাটের বিভিন্ন মসজিদের ইমামসহ বিভিন্ন পর্যায়ের  আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন।

‎কর্মসুচীর আয়োজকরা জানান,আমদের ঈমানি দায়িত্ববোধ থেকেই শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করছি। মুসলিম উম্মাহের নেতা ও আমাদের প্রিয় মহানবী (সা.) কে অবমাননার ঘটনায় ধর্মপ্রাণ তৌহিদি মুসলিম জনতা কোনভাবেই নিরব থাকতে পারে না। আর এ বিষয়ে যদি পদক্ষেপ নেওয়া না হয় তাহলে,পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও  তারা জানান।


‎এর আগে, গত রোববার (২২জুন) দুপুরে লালমনিরহাট পৌরসভা এলাকার গোশলা বাজার এলাকার (হানিফ পাগলার মোড়ে) ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বী বাবা ও ছেলেকে আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে,তাদের বিচার দাবিতে থানা ঘেরাও করে প্রতিবাদ জানায় ইসলাম ধর্মাবলম্বী সাধারণ মানুষজন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com