বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার কালিয়াকৈরে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদণ্ড-বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড পঞ্চগড়ে ১৫ বছর ধরে পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড় মোট ৯টি বিয়ে করেছেন চরমোনাইপন্থী বক্তা, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন, আদালতে মামলা ৫ম স্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে যুবকের হাত বিচ্ছিন্ন ও গলা কাটা মরদেহ উদ্ধার লালমনিরহাটে জুয়াড়িদের হামলায় আহত সেই শিক্ষকের মৃত্যু তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নতুন আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে: ফয়জুল করীম

নতুন আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে: ফয়জুল করীম

নীলফামারী প্রতিনিধি: ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি কিন্তু নতুন আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে- এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সোমবার সন্ধ্যায় নীলফামারী বড় মাঠে ‘প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন দাবিতে এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হবে।

গরিবের রিলিফের চাল একটি দলের নেতার গুদামে পাওয়া যাচ্ছে দাবি করে শায়েখে চরমোনাই বলেন, গরিব-দুঃখী ও মেহনতি মানুষের মুখের খাবার যারা কেড়ে নেয়; এ দেশের জনগণ তাদের দ্বিতীয়বার আর ক্ষমতায় যেতে দেবে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com