বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
ছাত্রদলের তিন নেতাসহ আটক ৫, রিভলবার-গুলি উদ্ধার

ছাত্রদলের তিন নেতাসহ আটক ৫, রিভলবার-গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক ::খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন মুন্না এবং শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শামীম হোসেনসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক অন্য দু’জন হলেন- চানমারী মাস্টারপাড়া এলাকার মিরাজ ও নীরব ইসলাম জিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার মধ্য রাত থেকে নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় যৌথ অভিযান শুরু করেন পুলিশ ও সেনা সদস্যরা। ভোর সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চলে। এ সময় চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে রিভলবার, গুলি এবং ২৭০ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলিসহ ৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পৃথক পৃথক মামলা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com