বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার কালিয়াকৈরে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদণ্ড-বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড পঞ্চগড়ে ১৫ বছর ধরে পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড় মোট ৯টি বিয়ে করেছেন চরমোনাইপন্থী বক্তা, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন, আদালতে মামলা ৫ম স্ত্রীর মায়ের মৃত্যুবার্ষিকীর দিনে যুবকের হাত বিচ্ছিন্ন ও গলা কাটা মরদেহ উদ্ধার লালমনিরহাটে জুয়াড়িদের হামলায় আহত সেই শিক্ষকের মৃত্যু তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সুন্দরগঞ্জে মেহেদির রঙ শুকানোর আগেই লাশ হলো নববধূ!

সুন্দরগঞ্জে মেহেদির রঙ শুকানোর আগেই লাশ হলো নববধূ!

নববধূর প্রতিকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের মেহেদির রং শুকানোর আগেই বিয়ের এক মাসের মাথায় জরিনা বেগম (১৮) নামের এক নববধূর লাশ পাওয়া গেছে। জরিনা বেগম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারপাড়া গ্রামের মো. মুন্নাফ মিয়ার স্ত্রী। বাবার বাড়ি উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে। তাঁর বাবার নাম মো. নুরনবী মিয়া।

মঙ্গলবার (১৭ জুন) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ১১টার দিকে ওই নারীর লাশ তাঁর স্বামীর বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে কলহ ছিল ওই নববধূর। প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত তাঁদের মধ্যে। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, গতকাল সোমবার রাতে ওই নববধূর মরদেহ তাঁর স্বামীর বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে। মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাশেদ/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com