বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা কারাগারে!

সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা কারাগারে!

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাচু মিয়া নামের একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ।

উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর মাস্টারপাড়া গ্রামে এ লোমহর্ষক ঘটনা ঘটে। অভিযুক্ত কাচু মিয়া ওই গ্রামের মৃত আব্দুল জোব্বার শেখের ছেলে এবং ভুক্তভোগী স্কুল ছাত্রীর প্রতিবেশী ও আত্মীয়-সম্পর্কে চাচা।

শুক্রবার (১৩ জুন) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার অভিযান চালিয়ে অভিযুক্ত কাচু মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়৷

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী ও তার ভাইকে বাড়িতে রেখে মা কাজের উদ্দেশ্যে বাইরে যান। দুপুরের পর ভাই খেলাধুলার জন্য বাড়ির বাইরে যায়। এ সুযোগে বিকেল ৪টার দিকে প্রতিবেশী ও আত্মীয়-সম্পর্কে চাচা কাচু মিয়া ঘরে প্রবেশ করে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক কোলে তুলে বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে তার পরনের জামা-পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় শিশুটি নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশে থাকা একটি প্লাস্টিকের বালতি দিয়ে আঘাত করে এবং চিৎকার শুরু করলে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এলে কাচু মিয়া পালিয়ে যায়।

পরে ভুক্তভোগীর মা বাড়ি ফিরে ঘটনাটি জানতে পেরে পরিবারের সদস্যদের পরামর্শে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কাচু মিয়াকে গ্রেফতার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাচু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com