বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ইউপি সদস্যের বিবাহিত বোন পান বিধবা ভাতা, বাবা-ছেলে-ভাতিজা প্রতিবন্ধী ভাতা লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কু’পিয়ে জ’খম, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের ৮ দিনেও ফেরেনি জ্ঞান, গ্রে’প্তার হয়নি কোনো আসামি বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা গাজীপুরে সাংবাদিক সহ দুজনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ নেতার পদত্যাগ লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন পৌর বিএনপির সভাপতি রুমিন ফারহানা কি ‘গুপ্ত আওয়ামী লীগার’? বাড়িতেই পর্ণ ভিডিও তৈরি; ৪ তরুণী উদ্ধার, স্বামী-স্ত্রী ও ছেলেসহ আটক ৫ নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল বিচিত্র পেশা কুঁচিয়া ধরা কুঁচিয়া শিকারেই জীবিকা নির্বাহ
রহমতের সাহসী পদক্ষেপে ওষুধ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

রহমতের সাহসী পদক্ষেপে ওষুধ ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

রংপুর অফিস:: রংপুরে ওষুধের দাম বেশি রাখায় ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।‌ সোমবার (৯ জুন) রাতে নগরীর মেডিকেল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. সোহান।

জানা গেছে, নগরীর মেডিকেল মোড় এলাকার অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালে এক রোগীর জন্য ওষুধ কিনতে আসেন রহমতুল্লাহ নামে একজন ভোক্তা। তার কাছে একটি ১০ টাকা মূল্যের ইনজেকশন ৩১০ টাকা, চারটি ইনজেকশন সিরিজ ১৮০ টাকা এবং ৬০ টাকা মূল্যের একটি মেডিকেল টেপ ৪৮০ টাকা বিক্রি করে দোকানটির কর্মচারীরা। ওই ভোক্তা দাম বেশি নেওয়ার অভিযোগ তুলে ধরে সোমবার দুপুরে ওই দোকানে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ভুক্তভোগী সেনাবাহিনীকে বিষয়টি অবগত করলে রাতে সেখানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভুক্তভোগী রহমতুল্লাহ বলেন, আমি লালমনিরহাট‌ থেকে আমার অসুস্থ ছোট ভাইকে নিয়ে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। চিকিৎসাপত্রে লেখা ওষুধগুলো জরুরি ভিত্তিতে অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালে কিনতে এসে প্রতারণার শিকার হয়। ওই দোকানের কর্মচারীরা প্রয়োজনীয় ওষুধের দাম কয়েকগুণ বেশি নেয়। বিষয়টি পরে বুঝতে পেরে তাদের সাথে যোগাযোগ করলে দোকানের লোকজন দাম বেশি নেওয়ার বিষয়টি এড়িয়ে যায়।

এ ব্যাপারে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. সোহাগ বলেন, নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রি এবং ভোক্তার কাছ থেকে বেশি দাম নিয়ে এক ধরনের প্রতারণা করায় অবসর মেডিসিন কর্ণার ও সার্জিক্যালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com