বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
হজের দিনগুলোতে হাজিরা যেসব আমল করেন

হজের দিনগুলোতে হাজিরা যেসব আমল করেন

নিজস্ব প্রতিবেদক:: হজের আনুষ্ঠানিকতা শুরু হয় ৮ জিলহজ থেকে। এদিন সকাল বেলা হাজিরা নিজ নিজ আবাস্থল থেকে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওয়ানা হন। এ দিন তারা মিনায় জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ আদায় করেন। এরপর ৯ জিলহজ হজের অন্যতম প্রধান রুকন ‘ওকুফে আরাফাহ’ পালনের জন্য হজযাত্রীরা আরাফার ময়দানে যাবেন।

৯ জিলহজ হজের খুতবা শোনার পর হজযাত্রীরা জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন।

মাগরিবের আজান দেওয়ার পর কোনো নামাজ না পড়ে হজযাত্রীরা আরাফাহ থেকে মুজদালিফার দিকে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করবেন।

মুজদালিফায় হজযাত্রীরা শয়তানকে মারার জন্য কঙ্কর সংগ্রহ করবেন এবং খোলা আকাশের নিচে রাত যাপন করবেন। ১০ জিলহজ তারিখে ওকুফে মুজদালিফা শেষে তারা রমি (শয়তানকে পাথর নিক্ষেপ) করার উদ্দেশ্যে রওনা হবেন।

এরপর তারা বড় শয়তানকে সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন এবং কোরবানি করবেন। এরপর মাথা মুণ্ডিয়ে বা চুল ছেঁটে ইহরাম খোলার মাধ্যমে ইহরামমুক্ত হবেন।

১১ জিলহজ হজযাত্রীরা ছোট, মাঝারি ও বড় তিনটি শয়তানকে সাতটি করে কঙ্কর নিক্ষেপ করবেন। রমি শেষে তারা কাবা শরিফে ‘তাওয়াফে জিয়ারত’ করবেন এবং এরপর সাফা-মারওয়া সাঈ সম্পন্ন করবেন।

১২ জিলহজ তারিখে সূর্য ঢলার পর তিনটি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হবে। ১৩ জিলহজ রমি জামেরাত শেষে হজযাত্রীরা মিনা থেকে তাদের বাসস্থানে ফিরে যাবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com