বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে মোমিনুল পঞ্চগড়ে প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল উলিপুরে বেগুন ক্ষেতে গাজা চাষের অভিযোগে একজন আটক হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন পরিবারের অমতে বিয়ে, ২ বছর না যেতেই স্বামীর হাতে খুন কিশোরী সনদ-এনআইডিতে গরমিল, সুন্দরগঞ্জে সহ-সুপারের নিয়োগ প্রশ্নবিদ্ধ
লালমনিরহাটে কলেজ মাঠ ও রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন!

লালমনিরহাটে কলেজ মাঠ ও রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন!

আশরাফুল হক, লালমনিরহাট।। লালমনিরহাট শহরের গোশালা বাজার সংলগ্ন ও সিটি কলেজের জায়গা দখল করার অভিযোগ উঠেছে। রোববার (১মে) সকালে লালমনিরহাট সিটি কলেজের জায়গা দখলমুক্ত এবং গণপ্রস্তাবিত নকশা মতে নির্দিষ্ট জায়গায় রাস্তা করণের দাবিতে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলাকাবাসী পক্ষে কৃষিবিদ অলোক অধিকারী বলেন, এই সিটি কলেজ এলাকায় স্বাধীনতার পর প্রথম পৌরসভা ২০২৩-২০২৪ অর্থ বছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৬ লাখ টাকা এলজিসিআরআরপি এর আওতায় ৩ মিঃ × ১৯০ মিঃ রাস্তার কাজ শুরু করে। রেকর্ডীয় সরকারি রাস্তা ও সরকারি জায়গা থাকা সত্ত্বেও প্রায় ৬ মাস থেকে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। একাধিকবার তাগিদ দেয়া সত্ত্বেও রহস্যজনক কারণে ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী ক্ষুদ্ধ ও হতাশা প্রকাশ করেছেন। সরকারি বরাদ্দকৃত অর্থে চলতি জুনের মধ্যে কাজটি বাস্তবায়িত না হলে আগামীতে তা সম্ভব হবে কিনা বলে আশংকা প্রকাশ করেন এলাকাবাসী। আসন্ন বর্ষা মৌসুমে এলাকার জনগণ  দুর্ভোগ দূর করতে এবং রাস্তার বরাদ্দকৃত অর্থ যেন ফেরত না যায় সেই দাবি জানানো হয়।

তবে এ ব্যাপারে লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আইয়ুব আলী এর বক্তব্য জানা যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক শ্রী সত্য রঞ্জন পাল, ব্যবসায়ী শ্রী দীলিপ অধিকারী, ব্যাংকার অনুপ অধিকারী কনক, খেলোয়ার টিপু সুলতান প্রমুখ।

একই দিন দুপুরে সিটি কলেজ মাঠে লালমনিরহাট ছাত্র ও যুব সমাজের আয়োজনে সিটি কলেজ মাঠ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বলা হয়, দিন দিন মাঠটি দখল হয়ে যাচ্ছে। এর ফলে মাঠে খেলাধূলার পরিবেশ নষ্ট হয়েছে। মাঠটি দখল মুক্ত করে খেলার পরিবেশ ফিরে আনা দাবী জানান বক্তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com