বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
গাইবান্ধায় সরকারি চাল কালোবাজারে বিক্রি, আ.লীগ নেতা আটক

গাইবান্ধায় সরকারি চাল কালোবাজারে বিক্রি, আ.লীগ নেতা আটক

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার সাঘাটা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় মোহাম্মদ আফজাল হোসেন নামে এক ডিলারকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আফজাল হোসেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বোনারপাড়া সরকারি খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৭ বস্তা চাল উত্তোলন করেন আফজাল হোসেন। পরে ওই চাল কলেজ মোড় এলাকায় এনে সরকারি বস্তা পরিবর্তন করে কালোবাজারে বিক্রির চেষ্টা করেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা চালসহ তাকে আটক করেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে চালসহ আফজাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, ‘সরকারি চাল বিক্রির খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে চালসহ আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’

সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহাদ ইবনে সালাম বলেন, অভিযুক্ত ডিলার আফজাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com