বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নবীর (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে

কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের অন্তত: ২০ হাজার মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।

জানা যায়, ২০০৪ সালে এ সেতুটি নির্মান করে এলজিইডি। প্রায় ৫ বছর আগে চলাচলের অনুযোগী হলেও সেতুটি নির্মানে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাধারন মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান , এই সেতুটির এপার-ওপারে কলেজ, মাদ্রাসা, হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় আছে। সেতুটি ভেঙে পড়ায় শতশত ছাত্র ছাত্রী ও হাজারো মানুষের চলাচলে এখন চরম ভোগান্তি। এ সেতুটি পুন:নির্মাণ করা খুবই জরুরী।

কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: সাদেকুর রহমান বলেন, ভেঙ্গে যাওয়া এ সেতু সহ উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ টি সেতু নির্মানে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জরুরী প্রস্তাবনা পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com