লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণটারী গ্রামে এক দরিদ্র পরিবারে একসঙ্গে দুটি ফুটফুটে জমজ পুত্রসন্তান জন্ম নিয়েছে। স্বর্গীয় রমেশ চন্দ্রের ছেলে শ্রী কৃষ্ণ চন্দ্র বর্মনের ঘরে এই জমজ সন্তানদের আগমনে আনন্দের বন্যা বয়ে গেলেও, চরম দারিদ্র্যের কারণে নবজাতকদের দুগ্ধজাত খাবার ও ভরণপোষণ নিয়ে তীব্র সংকটে পড়েছেন অসহায় পিতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কৃষ্ণ চন্দ্র ও তার স্ত্রীর ঘরে আগেই দুটি কন্যাসন্তান রয়েছে। পরপর দুটি মেয়ে হওয়ার পর তারা আর কোনো সন্তান নেওয়ার পরিকল্পনা করেননি। তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় সম্প্রতি ওই দম্পতির কোল আলো করে জন্ম নেয় জমজ দুই পুত্রসন্তান। চার সন্তানকে নিয়ে পরিবারটিতে এখন খুশির আমেজ থাকলেও, বাস্তবতার মুখোমুখি হয়ে তারা দিশেহারা।
কৃষ্ণ চন্দ্র বর্মন অত্যন্ত দরিদ্র হওয়ায় চার সন্তানের এই বড় পরিবারের খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে নবজাতক জমজ শিশু দুটির জন্য প্রয়োজনীয় গুঁড়ো দুধ, পুষ্টিকর খাদ্য, ওষুধ ও অন্যান্য সামগ্রী কেনার মতো ন্যূনতম আর্থিক সামর্থ্য তার নেই। সঠিক পুষ্টি ও খাদ্যের অভাবে শিশু দুটির স্বাস্থ্য নিয়েও চিন্তিত পরিবারটি।
এমতাবস্থায়, ফুটফুটে এই জমজ শিশু দুটির জীবন বাঁচাতে এবং তাদের ভরণপোষণের জন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার জোরালো অনুরোধ জানিয়েছে অসহায় পরিবারটি।

সহায়তা ও যোগাযোগের ঠিকানা:
আর্থিক সহায়তা পাঠাতে বা যেকোনো প্রয়োজনে তাদের প্রতিবেশী আবু তালেব ইঞ্জিনিয়ারের নম্বরে যোগাযোগ করে সরাসরি বা বিকাশ ও নগদতে সহায়তা করতে পারেন।
মোবাইল ও বিকাশ/নগদ নম্বর: 01718595439 (প্রতিবেশী আবু তালেব ইঞ্জিনিয়ার)
সাহায্য পাঠানোর আগে প্রয়োজনে সরাসরি ফোনে কথা বলে বিস্তারিত নিশ্চিত হয়ে নিন।
Leave a Reply