বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দীর্ঘ বিরতির পর সিলেটে করোনা শনাক্ত, আইসোলেশনে আক্রান্ত রোগী বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নেতারা স্বামীকে ছেড়ে প্রেমিককে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন তরুণী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ পঞ্চগড়ে আখ চুরি করতে এসে বাংলাদেশে আটক ভারতীয় নাগরিক ‘জামাতার হয়রানিতে’ অতিষ্ঠ বৃদ্ধ দম্পতি, জমি বিক্রিতে বাধার অভিযোগ; পঞ্চগড়ে মানববন্ধন সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নমুনায় মাদক শনাক্ত
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নেতারা

বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নেতারা

ডেস্ক রিপোর্ট :: চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগে মো. উজ্জল হোসেন নামের এক যুগ্ম জেলা ও দায়রা জজের বিরুদ্ধে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলের একটি মামলায় হাজিরা দিতে নেতাকর্মীরা আদালতে উপস্থিত হলে বিচারক মো. উজ্জল হোসেন দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। এতে ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা এজলাস কক্ষে ঢুকে সরঞ্জাম ভাঙচুর করেন এবং পরবর্তীতে আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী ও জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম ওই বিচারককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে প্রত্যাহারের দাবি জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তাঁরা।

নেতাকর্মীদের আইনজীবী রফিকুল ইসলাম টিপু জানান, আদালত থেকে বের হওয়ার পরই নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে, পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্ত বিচারক মো. উজ্জল হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com