বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা দীর্ঘ বিরতির পর সিলেটে করোনা শনাক্ত, আইসোলেশনে আক্রান্ত রোগী বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নেতারা স্বামীকে ছেড়ে প্রেমিককে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন তরুণী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ পঞ্চগড়ে আখ চুরি করতে এসে বাংলাদেশে আটক ভারতীয় নাগরিক ‘জামাতার হয়রানিতে’ অতিষ্ঠ বৃদ্ধ দম্পতি, জমি বিক্রিতে বাধার অভিযোগ; পঞ্চগড়ে মানববন্ধন সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির শিকার বিমান, ডোপ টেস্টে পাইলটের নমুনায় মাদক শনাক্ত
কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ

নিজস্ব প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ের মনিপুর এলাকায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া নামে এক রিকশাচালকের মরদেহ একটি মাছের ফিশারির পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর এলাকার একটি ফিশারির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুধ মিয়া (৭০) মনিপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে রিকশা চালাতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে দুধ মিয়া পার্শ্ববর্তী কাবিলা কাজীর দোকান এলাকা থেকে বাড়ি ফিরছেন বলে মুঠোফোনে মেয়েকে জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মেয়ে হনুফা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি নির্জন ফিশারির পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বুড়িচং থানার আওতাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।


এবিষয়ে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহ ফুলে গেছে এবং পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com