বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড লাইসেন্স নেই, পরীক্ষার রিপোর্টে গরমিল: সেই মেডিকেয়ার ডায়াগনস্টিক বন্ধ ঘোষণা দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি লালমনিরহাটে শিক্ষক সামলান সন্তান, ক্লাস নেন নৈশপ্রহরী; প্রতিবাদে শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ! লালমনিরহাটে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক গাজীপুরের কাশিমপুরে বিএনপির মিলন মেলা অনুষ্ঠিত লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতার হামলা, হত্যার হুমকি ১২৫০ নম্বরের মধ্যে ১১৯৯ পেয়ে, পটুয়াখালীর গলাচিপায় এসএসসিতে সেরা লাইসা আনান লালমনিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা দাবি, মহিলা দল নেত্রী বহিষ্কার বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
কালিয়াকৈরে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

কালিয়াকৈরে সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন

ডেস্ক রিপোর্ট :: গাজীপুরের কালিয়াকৈর স্টেশন এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কালিয়াকৈর স্টেশনে এলাকায় পৌঁছনোর পর সড়কের পাশে পার্কিং করা ছিল। এসময় গাড়ির ভেতর থেকে হঠাৎ ধোঁয়া উড়তে শুরু করে। এসময় আশপাশের লোকজন ও অন্যান্য গাড়ির চালকরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এদিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বাসের ভেতর পুরোপুরি পুড়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি বৈদ্যুতিক গোলযোগ থেকে হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, একটি বাসে আগুনের খবর পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com