বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ অতিরিক্ত বিলের ‘মিথ্যা তথ্য’ ছড়ালে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি, পরে বক্তব্য সংশোধন বিদ্যুৎ বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মারামারি, আহত ৩ শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত এইচএসসি ছাত্রীকে ধর্ষণের মামলায় ছাত্রদল নেতা জেলহাজতে আলোকিত যুব শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু! তালাকের পরও একসঙ্গে বসবাস, স্ত্রী-শাশুড়িকে হ’ত্যার পর থানায় যুবক যান্ত্রিক ত্রুটি; দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ
গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: সেবাগ্রহীতাদের হয়রানি, ঘুষ গ্রহণ এবং বহিরাগত লোক দিয়ে ভূমি অফিসে কাজ করানো সহ নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী একযোগে চারজন সাময়িক বরখাস্ত করেছেন। গাজীপুর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ভূঁইয়া।


সোমবার (০৩/০৮/২০২৬) সকাল ১০ ঘটিকায় কাউকে না জানিয়ে কাশিমপুর ভূমি অফিসে হাঠৎ উপস্থিত হন জেলা প্রশাসকের কার্যালয় থেকে।

​গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নামজারি (মিউটেশন), খাজনা প্রদানসহ বিভিন্ন দাপ্তরিক কাজে সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছিলো।
সম্প্রতি ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ভিত্তিতে পরিচালিত প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় এ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

​জেলা প্রশাসক জানান, “জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভূমি অফিসে কোনো ধরনের দুর্নীতি বা সেবাগ্রহীতাদের হয়রানি সহ্যকরা হবেনা।

উক্ত বিষয়ে কাশিমপুরের ভূমি অফিসের নায়েব ওয়াজ উদ্দিন এর কাছে জানতে চাইলে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ সময় উপস্থিত ছিলে,গাজীপুর জেলা প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ভূঁইয়া।মোহাম্মদ নাজির হাসান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।মোঃ হাসিবুর রহমান,এসিল্যান্ড টঙ্গী সার্কেল সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com