বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে এআই দিয়ে আর্জেন্টিনা ভক্তকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা, ২ আসামি কারাগারে সমুদ্র অথবা ব্রহ্মপুত্র: এন এইচ আশিক তিন দিন ধরে রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৬ জন, উৎকণ্ঠায় স্বজনরা ধারের টাকা পরিশোধ না করায় জামায়াত কর্মীকে হত্যা, গ্রেপ্তার ৩ স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় যুবককে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের লালমনিরহাটে ৭ বছরের শিশুকে হত্যা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর,ওসি ক্লোজড, আহত ১৮ পুলিশ
বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু

বিষপান করে প্রেমিকের বাড়িতে গিয়ে অসুস্থ স্কুলছাত্রী, হাসপাতালে মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: প্রেমিকের বাড়িতে যাওয়ার আগে বিষপান করে দশম শ্রেণির ছাত্রী মনতাজুর রহমান দীপা (১৬)। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেরপুরের নালিতাবাড়ীতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দীপা উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে সুজন (২৬) নামের এক যুবকের সঙ্গে দীপার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে প্রেমিক সুজন বিবাহিত এবং এক সন্তানের জনক। মঙ্গলবার দুপুরে দীপা সবার অগোচরে বিষপান করে প্রেমিক সুজনের বাড়িতে যায়। সেখানে বিষক্রিয়ায় সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সুজন টের পান। পরে দ্রুত দীপাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com