বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও-ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস করলো ৬০ বিজিবি কৃষকের চেকে ৫ লাখ টাকার অঙ্ক, কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ লালমনিরহাটে চলাচলের রাস্তার বেহাল দশা: ১০ হাজার মানুষের দুর্ভোগ গাইবান্ধায় জলবায়ু সহনশীল পানি ও স্যানিটেশন প্রকল্পের যাত্রা শুরু গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন
লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক লিয়াকত আলীর ইন্তেকাল

লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক লিয়াকত আলীর ইন্তেকাল

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট জেলার প্রবীণ সাংবাদিক,প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সদস্য সচিব ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি লিয়াকত আলী (৬৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)


‎সোমবার (৮ জুন) সকাল ১০ টায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  শহরের সাপটানা এলাকায় নিজ বাড়িতে সকালে হঠাৎ অসুস্থ হলে তাঁকে, লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র, দুই কন্যা,  আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন,এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



‎প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক,মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com