বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়িতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চাইতে গিয়ে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ, উল্টো মামলা সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ লালমনিরহাটে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা মাদকের নেশায় পশু’তে রূপ, মস্তিষ্কে ঘটে বড় ধরনের পরিবর্তন অনলাইন-অফলাইনে জালনোট বিক্রি, ঈদ ঘিরে বেপরোয়া মৌসুমি অপরাধীরা কথায় জিরো টলারেন্স, বাস্তবে নেই, ভয়ংকর অপরাধের পেছনে মাদকাসক্তি
সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

রিয়াজুদ্দিন,সাভার: সাভারে এক গৃহবধূকে (১৬) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করেছেন আদালত।

এরআগে বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সাইফুল ইসলাম রানা (৩৬), সাকিব (২০) ও মজিবুর রহমান (৪৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ সাভারের কাউন্দিয়া এলাকায় তার বাবা মা ও স্বামীর সঙ্গে বসবাস করতেন। গৃহবধূকে বাসায় রেখে বৃহস্পতিবার (২১ মে) রাতে পরিবারের অন্যান্য সদস্যরা মিরপুর- ১ এ ওরশের মেলায় যায়। সেই সুযোগে দিবাগত রাত ৩টার দিকে সাইফুল ইসলাম ও সাকিব ওই গৃহবধূকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের বাইরে মজিবুর, মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও একজনকে পাহাড়ায় রেখে যায়।

পরে ওই গৃহবধূকে সাইফুল ও সাকিব পালাক্রমে ধর্ষণ করেন। এরপরে বাইরে থাকা তিনজনসহ ওই গৃহবধূর কক্ষে পাঁচজন প্রবেশ করেন। পরে গৃহবধূর আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। এরপর শুক্রবার (২২ মে) সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে গৃহবধূর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে ওই গৃহবধূর মা বাদী হয়ে শনিবার (২৩ মে) সন্ধ্যায় চারজনের নামসহ একজনকে অজ্ঞাত আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। অপরদিকে ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

কোর্ট ওসি কামাল হোসেন বলেন, আজকে তদন্তকারী কর্মকর্তা অনুপস্থিত থাকায় মামলার শুনানি হয়নি। আগামী ২ জুন ধার্য করা হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি হবে। সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com