বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
তেঁতুলিয়ায় পাথর উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

তেঁতুলিয়ায় পাথর উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদী থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় মোঃ আইয়ুব আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঝালিঙ্গীগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী উপজেলার দেবনগর ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার বাসিন্দা ও মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন শ্রমিকের সঙ্গে করতোয়া নদীতে পাথর উত্তোলনের কাজ করছিলেন আইয়ুব আলী। বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি ‘বেদা’ নামে পরিচিত পাথর টানার সরঞ্জাম নিয়ে নদীর গভীর অংশে নামেন। এ সময় নদীর পাড়ের ওপরের একটি বড় মাটির চাবড়া হঠাৎ ভেঙে পড়ে তাঁর শরীরের ওপর। এতে তিনি পানির নিচে মাটিচাপা পড়ে যান।

ঘটনার পর সহকর্মী শ্রমিক ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, করতোয়া নদীতে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন চলছে। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। জীবিকার তাগিদে প্রতিদিন শতাধিক শ্রমিক জীবনের ঝুঁকি নিয়ে নদীতে কাজ করছেন বলেও জানান এলাকাবাসী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com