বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
গাইবান্ধায় ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ফুলছড়িতে ইয়াবা বিক্রির সময় ফিরোজ কবির নামের এক বিএনপি নেতাকে হাতে-নাতে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে এরআগেও আরও দুটি মাদকের মামলা আছে বলে জানিয়ে পুলিশ।

বুধবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল। মঙ্গলবার রাতে উপজেলার গুনভরি এলাকা থেকে তাকে আটক করে ফুলছড়ি থানা পুলিশ।

আটক ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। এসময় ইয়াবা বিক্রির সময় হাতে-নাতে ফিরোজকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন থেকেই মাদক কারবারির সাথে জড়িত বলেও জানা গেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, আটকের সময় তার কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।

এসময় ফিরোজের নামে আরও দুটি মাদকের মামলা আছে বলেও জানান ওসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com