বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ​নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু
২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার বেলা ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com