বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
বিএনপির কমিটিতে আ.লীগ নেতা ও মৃত ব্যক্তি

বিএনপির কমিটিতে আ.লীগ নেতা ও মৃত ব্যক্তি

মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ী উপজেলা বিএনপির তিনটি ইউনিয়নের ওয়ার্ড কমিটিতে মৃত ব্যক্তি, কৃষক লীগ ও জামায়াতপন্থিদের অন্তর্ভুক্ত করার অভিযোগে সম্মেলন স্থগিত করা হয়েছে।

সম্মেলন স্থগিতের জন্য মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক পত্রে জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বজুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মৃত পারুল বেগমকে সদস্য, গোয়ালবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সদস্য মনির সিদ্দিককে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফুলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক লীগের সদস্য ফয়েজ আহমদকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। যা অনিয়ম ও প্রশ্নবিদ্ধ। এসব কারণে উক্ত তিনটি ইউনিয়নের কমিটি গঠন ও সম্মেলন স্থগিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাছুম রেজা বলেন, শুধু এই তিনটি নয়, উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের সময় নানা অনিয়মের অভিযোগ মৌখিক ও লিখিতভাবে এসেছে। জেলা কমিটি থেকে পাঠানো চিঠিও তারা পেয়েছেন।আহ্বায়কসহ কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com