বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
একক অভিনেতা হিসেবে বিভাগীয় পর্যায়ে ১ম কুড়িগ্রামের রাদ!

একক অভিনেতা হিসেবে বিভাগীয় পর্যায়ে ১ম কুড়িগ্রামের রাদ!

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার:আব্দুল্লাহ রাদ বিন রাজু জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এ বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম স্থান অর্জন করেছেন।

সে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।সে উপজেলার রাজু আহমেদ ও নুরী আক্তার এর প্রথম সন্তান।

২৯ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় রংপুর বিভাগ হতে এই কৃতিত্ব লাভ করেন। শুধু স্কুল নয় এলাকার গর্ব হয়ে উঠেছে রাদ। আব্দুল্লাহ রাদ এর আগে স্কুল, ইউনিয়ন, উপজেলা ওজেলা পর্যায় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগি নির্বাচিত হয়েছিল। এবার বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে প্রতিযোগি নির্বাচিত হয়েছে আব্দুল্লাহ রাদ । রাদের বাবা-মা বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছে গর্বের বিষয়।’ আব্দুল্লাহ রাদ বড় হয়ে দাদা-দাদির মত ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান।

হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা শরিফা বেগম বলেন, ‘ তার এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। রাদের সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।’
স্কুলের প্রাক্তন সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘রাদ এখন শুধু কুড়িগ্রাম নয়, রংপুর বিভাগের ৮টি জেলার গর্ব। তার এ সাফল্য তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন আব্দুল্লাহ রাদকে অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ে ভালো কিছু করার উৎসাহ প্রদান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com