বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আকবর আলী ও তার পরিবার।সোমবার বিকালে পঞ্চগড় সদর উপজেলার জোতসওদা গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বলেন,যুবলীগ নেতা পরিচয়ে সম্প্রতি আমার বিষয়ে সন্ত্রাসী বাহীনি গড়ে তুলে জমিদখল, চাঁদাবাজি, নির্যাতনসহ বেশ কিছু অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।প্রকৃতপক্ষে আমি একজন ব্যবসায়ী সকালে জগদল বাজারে দোকানে যাই রাতে বাসায় ফিরি।কেউ কোনদিন বলতে পারবেনা এলাকায় দলীয় পরিচয় দিয়েছি বা কোন প্রভাব বিস্তার করেছি।আমার নামে কোন সার বা টিসিবির ডিলার নাই।জমিদখলের বিষয়টি মুলত আমাদের ১০ শতক জমি তাদের কাছে এবং তাদের ১০ শতক জমি আমাদের দখলে আছে।যারা আমার নামে অভিযোগ করেছে, তরিকুলসহ আরো কয়েকজন তারাই আওয়ামীলীগের পদ পদবিতে আছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com