বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
গাইবান্ধায় গণমিছিলে যাওয়ার পথে যুবকের মৃত্যু

গাইবান্ধায় গণমিছিলে যাওয়ার পথে যুবকের মৃত্যু

স্থানীয় রিপোর্ট :: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় যাত্রীবাহী একটি অটোবাইক উল্টে আমিরুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) আনুমানিক দুপুর ২ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বকশিপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বকশিপাড়া এলাকা থেকে ৮-৯ জন যাত্রী নিয়ে একটি অটোবাইক জামায়াতে ইসলামীর একটি গণমিছিলে অংশ নিতে আসছিল। পথে শহর সংলগ্ন কদমতলী এলাকায় পৌঁছালে অটোবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে অটোতে থাকা সব যাত্রী ছিটকে পড়ে আহত হন।

আহতদের মধ্যে আমিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com