বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি: আধিপত্য বিস্তার নি‌য়ে হবিগঞ্জের আজ‌মিরীগ‌ঞ্জে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন। আজ‌মিরীগ‌ঞ্জের নোয়াগড় গ্রা‌মে আজ শুক্রবার সকা‌লে ঘণ্টাব্যাপী এই সংঘ‌র্ষ হয়।

স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রা‌মে আধিপত্য বিস্তার নি‌য়ে শাহজাহান মেম্বার ও আক্তার মিয়ার মধ্যে বি‌রোধ চলে আসছিল। এর জের ধ‌রে আজ সকা‌লে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নি‌য়ে ঘণ্টাব্যাপী সংঘ‌র্ষে জড়ায়। এতে উভয়প‌ক্ষের প্রায় অর্ধশত লোক আহত হ‌য়ে‌ছে। আহতদের বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। সংঘর্ষে ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন আজ‌মিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম মা‌হিদুল হাসান। ওসি ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com